জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৪:৫৯ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ
সাংবাদিক নাদিম হত্যা

চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে

মাহমুদুল আলম বাবু। ছবি : সংগৃহীত
মাহমুদুল আলম বাবু। ছবি : সংগৃহীত

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় ১৩ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই দফায় ভিন্ন মেয়াদে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়।

দ্বিতীয় দফায় চার আসামির মধ্যে প্রধান আসামি বাবুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এ ছাড়া আসামি রেজাউল ও মনিরকে ৪ দিন এবং জাকিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রোববার (১৮ জুন) জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৯ আসামির মধ্যে পাঁচজনকে ৩ দিন করে এবং চারজনকে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

প্রথম দফায় রিমান্ডে যাওয়া ৯ আসামি হলেন- মো. গোলাম কিবরিয়া সুমন, মো. মিলন, মো. তোফাজ্জল, আইনাল হক, কফিল উদ্দিন, ফজলু মিয়া, মো. শহিদ, মকবুল ও মো. ওহিদুজ্জামান। শনিবার (১৭ জুন) তাদের আদালতে নেওয়া হলে সেখান থেকে কারাগারে পাঠানো হয়।

বাদীপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী গণমাধ্যমকে জানান, আলোচিত সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষ ৯ আসামির প্রত্যেকের জন্য ৫ দিন করে এবং অপর চার আসামির ৭ দিন করে রিমান্ড আবেদন করেন।

তিনি আরও বলেন, আমরা বলেছি, রাতের আঁধারে এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল এবং কে কীভাবে আঘাত করেছে- এই তথ্যগুলো উদঘাটনের জন্য আসামিদের পুলিশি রিমান্ড প্রয়োজন। আমাদের এসব কথা শুনে অবশেষে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ৯ আসামির মধ্যে চারজনকে ৪ দিন করে ও পাঁচজনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রোববার বিকেল থেকে এই রিমান্ড কার্যকর শুরু হবে জানিয়ে ইউসুফ আলী আরও বলেন, আদালতে আসামিপক্ষের চার-পাঁচজন আইনজীবী ছিলেন। এ সময় তারাও তাদের পক্ষে বক্তব্য দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১০

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১১

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১২

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৩

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৪

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৫

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৬

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৭

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৮

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৯

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

২০
X