‎​লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ ও জাপার ৫৬ ইউপি সদস্য

বিএনপিতে যোগদান করা প্রত্যেক ইউপি সদস্যকে দলের সদস্য কার্ড দেওয়া হয়। ছবি : কালবেলা
বিএনপিতে যোগদান করা প্রত্যেক ইউপি সদস্যকে দলের সদস্য কার্ড দেওয়া হয়। ছবি : কালবেলা

কার্যক্রম নিষিদ্ধ ‎​আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) থেকে বিএনপিতে যোগ দিয়েছেন লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের ৫৬ ইউপি সদস্য।

‎শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে তারা কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এর আগে গত ২০ অক্টোবর বিকেলে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হলরুমে একযোগে জাপা ও আওয়ামী লীগ থেকে ওই ৫৬ জন ইউপি সদস্য দলীয় পদ থেকে পদত্যাগ করেন। ‎তবে ‎৯টি ইউনিয়নের ৮৬ জন ইউপি সদস্যের বিএনপিতে যোগদানের কথা থাকলেও মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জাপার ৫৬ জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

বিএনপিতে আসা প্রত্যেক ইউপি সদস্যকে বিএনপির সদস্য কার্ড এবং দলীয় প্রতীক ‘ধানের শীষ’ সংবলিত একটি করে ছাতা উপহার দেওয়া হয়।

‎​এ সময় বিএনপিতে যোগদান করা ইউপি সদস্যদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু বলেন, ‘আপনারা যারা আজ শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপিতে এসেছেন, আপনাদের এই সিদ্ধান্ত শুধু একটি রাজনৈতিক দলের পরিবর্তন নয়, বরং গণতন্ত্রের মুক্তির আন্দোলনে একটি নতুন দিগন্তের সূচনা করল।’

‎​তিনি আরও বলেন, ‘আপনারা তৃণমূলের জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি। আপনাদের এই যোগদান প্রমাণ করে যে দেশের মানুষ এখন পরিবর্তন চায়, তারা স্বাধীন ভোটাধিকার এবং গণতন্ত্রের মুক্তি চায়। বিএনপি সেই মুক্তির একমাত্র কান্ডারি।’

‎​আসন্ন নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ করে আসাদুল হাবিব বলেন, ‘আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। এই নবাগত ইউপি সদস্যসহ আমরা সকলে মিলে হাতে হাত রেখে কাজ করব। আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে সকলকে কোনো প্রকার দ্বিধা ছাড়া স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করব।’

‎মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই বিএনপিতে যোগদান করা একাধিক ইউপি সদস্য তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও আওয়ামী লীগের বিগত ১৭ বছরের অপরাজনীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ সদর উপজেলার নয়টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X