তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৪ ডিগ্রিতে

ভোরের কুয়াশায় ঢেকে গেছে চারদিক। ছবি : কালবেলা
ভোরের কুয়াশায় ঢেকে গেছে চারদিক। ছবি : কালবেলা

হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে নেমে এসেছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর কুয়াশায় ভোর থেকেই শীতের আবহ তৈরি হয়েছে। শীতের আগমন আগেই টের পাচ্ছেন সেখানকার মানুষ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন সোমবার সকালে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি।

স্থানীয়রা জানান, রাতের শেষে অনেক শীত অনুভূত হয়। দিনভর রোদে খানিকটা উষ্ণতা থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে আসে। ফলে লেপ-কম্বল, সোয়েটার, চাদর ছোট-বড় সবাইকে ব্যবহার করে। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড় ও আশপাশের জেলায় শুরু হয়েছে শীতবস্ত্রের কেনাবেচা। গ্রামীণ হাটবাজার ঘুরে দেখা যায়, কম্বল, শীতের শুরুতে লেপ ও জ্যাকেটের চাহিদা বেড়ে গেছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ অঞ্চলটি দেশের শীতের জেলা হিসেবে পরিচিত। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৬ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এতে শীতের প্রভাব বাড়ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১০

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১১

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১২

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৩

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৪

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৫

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১৮

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৯

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

২০
X