সাভার প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকাশ গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আকাশ। ছবি : কালবেলা
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আকাশ। ছবি : কালবেলা

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পুলিশের কাছে ধরা পড়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকাশ হোসেন যুব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শিক্ষার্থীদের ওপর হামলা, সাভার-আশুলিয়া অঞ্চলে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে হত্যাকাণ্ডে অংশগ্রহণ ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাতে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া।

গ্রেপ্তার আকাশ হোসেন যুব (২৬) ঢাকার নবাবগঞ্জ থানার উত্তর বালুরখন্দ এলাকার আক্তার হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ৪ নম্বর সহসভাপতি ছিলেন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, সাভার-আশুলিয়া অঞ্চলে আন্দোলনকারীদের গুলি করে হত্যা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনায় সক্রিয় ভূমিকার অভিযোগ রয়েছে।

জিজ্ঞাসাবাদে আকাশ হোসেন যুব বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া, তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশব্যাপী নাশকতার অংশ হিসেবে সাভার ও আশুলিয়ায় প্রফেশনাল ভাড়াটে অপরাধীদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনায় জড়িত ছিলেন—এমন তথ্যও পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য হাতে পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই তথ্যের ভিত্তিতে সাভার ও আশুলিয়া এলাকায় ছাত্রলীগের নিষিদ্ধ নেটওয়ার্ক শনাক্তে কাজ চলছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকাশ হোসেন যুবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হামলা, হত্যাকাণ্ড ও নাশকতার পরিকল্পনার একাধিক অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার এবং জনস্বার্থ বিরোধী যে কোনো নাশকতামূলক কার্যকলাপ রুখে দিতে সাভার থানা পুলিশ প্রস্তুত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১০

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১১

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৩

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৪

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৫

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৬

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৭

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৮

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৯

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

২০
X