কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০২:৪৪ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

ঘটনাস্থল। ছবি : সংগৃহীত
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

গাজীপুরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে জেলার চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকার জ্যেতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে চক্রবর্তী এলাকার জ্যেতি পাম্পের পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে বাসের পাশে দাঁড়ায়। এক পর্যায়ে তারা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়দের তৎপরতায় আগুন বড় আকার ধারণের আগেই নিয়ন্ত্রণে আসে। এতে বাসের কয়েকটি আসন ও যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, ‘মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাসের কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্তাধীন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সুস্পষ্ট সিদ্ধান্ত নেবেন : আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১০

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১১

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১২

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৩

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৪

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৫

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৭

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৮

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৯

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

২০
X