কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টাকে হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা ইমরান গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরান। ছবি : সংগৃহীত
ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরান। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফেসবুক লাইভে এসে প্রাণনাশের হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শেফায়েতুল ইসলাম ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে। ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত তিনি।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গত ১৪ জুলাই ‘ইমরান চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি হুমকিমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রধান উপদেষ্টাকে হুমকি দেওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ইমরান পলাতক ছিলেন। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছিল। দীর্ঘদিন ধরে ইমরান সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সরকারবিরোধী অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য’ ছড়াচ্ছিলেন তিনি।

তিনি আরও বলেন, গত রোববার (৯ নভেম্বর) বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক ঝটিকা মিছিলেরও নেতৃত্ব দেন ইমরান। সেই মামলায় আজ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X