যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন বস্তিবাসী

যশোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসের সিট ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে। ছবি : কালবেলা
যশোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসের সিট ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে। ছবি : কালবেলা

যশোর শহরের উপশহর পার্কসংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশে থাকা বস্তিবাসী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর হঠাৎ বাসের ভেতরে আগুন দেখতে পান তারা। কাছে গিয়ে দেখা যায়, ভেতরে কেউ নেই, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে পাশের বস্তিবাসীরা ছুটে এসে একত্রে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসটির সুপারভাইজার মাগুরা শ্রীপুরের হান্নান খান জানান, ‘রাহিন স্পেশাল’ নামের বাসটি যশোর-মাগুরা রোডে নিয়মিত চলাচল করে। প্রতিদিনের মতো রাতেও বাসটি উপশহর এলাকায় পার্কিং করে রাখা হয়। আমি রাতটা বাসের ভেতরেই ছিলাম। ভোরে বাসা ফেরার পর খবর পাই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসের সিট ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে, তবে ইঞ্জিন অক্ষত রয়েছে।

স্থানীয়দের দাবি, পার্কিং করা বাসের পাশে উপশহর বস্তি হওয়ায় আগুনটি যদি বস্তিতে ছড়িয়ে পড়ত মুহূর্তেই অসংখ্য ঘর ভস্মীভূত হতো। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ড্রাইভারের সিটের পাশের জানালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নিয়মিত থাকা নাইটগার্ডটি তখন পাশে চা খেতে গিয়েছিলেন। অন্যদিকে সুপারভাইজারও তখন বাসায় যাওয়ার পথে ছিলেন।

তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X