সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলে এসে দাঁড়িয়ে থাকা পিকআপে আগুন

সাভারের আশুলিয়ায় পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা 
সাভারের আশুলিয়ায় পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা 

সাভার উপজেলার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্র জানায়, ভোরে সড়কের পাশে রাখা পিকআপটির কাছে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে থামে। মুহূর্তের মধ্যেই তারা চালকের আসনের সামনে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত সটকে পড়েন। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন ছুটে এসে নিজেরা নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুনের ঘটনার উদ্দেশ্য ও নেপথ্যের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু সায়েম মাসুম বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে যায়। একটি ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে পিকআপের ইঞ্জিনসহ সামনের পুরো অংশ পুড়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X