লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনা টাকার বস্তা নিয়ে আত্মীয়-স্বজনকে আগেই ভাগিয়ে দিয়েছে : এ্যানি

লক্ষ্মীপুরে উঠান বৈঠকে বক্তব্য দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে উঠান বৈঠকে বক্তব্য দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগে বলেছে হাসিনা পালায় না, পরে পালিয়ে গেছে। আওয়ামী লীগের সবাই পালিয়ে যায়নি। হাসিনা শুধু তার আত্মীয়-স্বজনকে আগেই পার করে দিয়েছে। হাসিনা আত্মীয়-স্বজন সবাইকে এমপি-মন্ত্রী বানিয়েছে। তাদের টাকার বস্তা নিয়ে হাসিনা আগেই ভাগিয়ে দিয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের গৌরিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, একটা বড় রাজনৈতিক দলের নেত্রী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে কেন। ভালো কাজ করেনি। দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও দুঃশাসন করছে। ওই যে মুজিব বাহিনী, লাল বাহিনী, রক্ষী বাহিনীর স্টাইলে কাজগুলো করে মানুষকে শান্তি দেয়নি।

তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করেছে। মানুষের ওপর হামলা করেছে, মানুষকে গুম-খুন করেছে। লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যার কারণে হাসিনা গণশত্রু, গ্রামের শত্রু এবং দেশের শত্রুতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, আগে বলেছে হাসিনা পালায় না, পরে পালিয়ে গেছে। আওয়ামী লীগের সবাই পালিয়ে যায়নি। হাসিনা শুধু তার আত্মীয়-স্বজনকে আগেই পার করে দিয়েছে। হাসিনা আত্মীয়-স্বজন সবাইকে এমপি-মন্ত্রী বানিয়েছে। তাদের টাকার বস্তা নিয়ে হাসিনা আগেই ভাগিয়ে দিয়েছে, ‘যে তোরা আগে বাঁচ, আঁইতো আঁর মতো করে পালাইয়ুম’। আওয়ামী লীগের অনেকেই পালাতে পারেনি, অনেকে জেলে গেছে। এখনো দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে।

এ্যানি বলেন, হাসিনার বিচার শুরু হওয়ায় একটা লকডাউন দিয়েছে। ১৭ নভেম্বর বিচারের রায় দেবে। লকডাউন দিয়েছে, কিন্তু তাদের কর্মসূচিতে পাবলিক নেই। পাবলিক তো তার পক্ষে নেই, পাবলিক লকডাউন করতে নামেওনি। আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই) দিয়ে দেখাচ্ছে যে, তার লকডাউনে মিছিল হচ্ছে। আসলে এটি এআই ছিল, এটা প্রকৃত না, বাস্তব না, এটা ভুয়া।

‘তবে কিছু চোরাগোপ্তা হামলা করছে, এটা সত্য। গাড়িতে আগুন দিচ্ছে, আর না হলে পেট্রলবোমা মারছে। একসময় হাসিনা বলেছিল, যারা গাড়িতে বাসে আগুন দেবে, তাদের ধরে ধরে ওই আগুনে ফেলে দেবে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, আবুল হাশেম, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X