শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

খুনি হাসিনার নির্দেশে কেউ অপকর্মে জড়াবেন না : জামান মোল্লা

নির্বাচনী মতবিনিময় সভায় শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা। ছবি : কালবেলা
নির্বাচনী মতবিনিময় সভায় শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা। ছবি : কালবেলা

মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা বলেছেন, আমি শিবচরের সবাইকে বলছি, খুনি হাসিনার নির্দেশে কেউ কোনো অপকর্মে জড়াবেন না।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার মাদবরের চর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারের লক্ষ্যে নির্বাচনী মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

কামাল জামান মোল্লা বলেন, আপনারা জানেন, আমি দীর্ঘদিন রাস্তায় আন্দোলন সংগ্রাম করে আসছি। একদিনের জন্যও বিরত থাকিনি। আপনারা গত বৃহস্পতিবার বিভিন্ন মিডিয়ায় দেখেছেন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগ অবরোধ করে রেখেছিল, আমার লোকজনের সঙ্গে সংঘর্ষে ১০জন আহত হয়। আমার লোকজনই রাস্তায় পরিষ্কার করে যান চলাচল করতে সহায়তা করেছিল।

তিনি আরও বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছিল কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রে আমার মনোনয়ন স্থগিত রেখেছে। শিবচরের মানুষ আমাকে কতটা ভালোবাসেন তা আপনারা আজ প্রমাণ করে দিলেন। আমার বিশ্বাস আপনাদের ভালোবাসায় আমাকে আবার মনোনয়ন ফিরিয়ে দেবে। আপনারা ধানের শীষের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবেন, যাতে বিপুল ভোটে ধানের শীষ বিজয় করে শিবচরের আসনকে উপহার দিতে পারি। আমি আশাবাদী, দল আমার মনোনয়ন স্থগিত আদেশ প্রত্যাহার করে নেবেন।

অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. আজমল হোসেন খান সেলিম খানসহ বিএনপির ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১০

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১১

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১২

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৩

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৪

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৫

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৬

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৭

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৮

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৯

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

২০
X