মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে কাভার্ডভ্যানে আগুন

ময়মনসিংহ নগরীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে আগুন। ছবি : কালবেলা
ময়মনসিংহ নগরীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে আগুন। ছবি : কালবেলা

ময়মনসিংহ নগরীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর আকুয়া বাইপাস সড়কের পাশে প্রতিদিনের মতো শনিবার রাতেও কাভার্ডভ্যানটি পার্কিং করে রেখে যান চালক। রাত সাড়ে ১২টার দিকে গাড়ির সিটের দিকে আগুন ধরে যায়। আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়তে থাকলে আশপাশের লোকজন হৈ চৈ শুরু হয়। তবে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। পরে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আকুয়া বাইপাস এলাকার আলাউদ্দিন বলেন, হঠাৎ করে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে আশপাশের লোকজনকে নিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে বা কেউ লাগিয়েছে কিনা তা আমরা দেখতে পাইনি।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান বলেন, গাড়ির ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় আগুন লেগেছে। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। দুর্বৃত্তরা আগুন লাগাতে পারে। আবার সিগারেটের আগুন থেকে থাকলে তা থেকেও সিটে আগুন ধরে যেতে পারে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি- নাশকতার অংশ হিসেবে দুর্বৃত্তরা আগুন লাগায়নি। যান্ত্রিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। তবে এ ঘটনাটির কীভাবে ঘটেছে তার তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X