শেরপুর (‎বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

‎বগুড়ায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

গ্রামীণ ব্যাংক, গাড়িদহ শেরপুর শাখা। ছবি : কালবেলা
গ্রামীণ ব্যাংক, গাড়িদহ শেরপুর শাখা। ছবি : কালবেলা

‎বগুড়ার শেরপুর উপজেলায় আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার গাড়িদহ এলাকার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের নামফলকে আগুল লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ধারণা।

‎এদিকে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেখানে জড়িতদের দেখা যায়নি।

‎গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সকালে নামফলকে কালি দেখতে পাই। এতেই তিনি নিশ্চিত হন যে, কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছিলেন। প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী মজিবর রহমান ভোরে অফিসের ভেতরে এসে ঘুমিয়ে পড়েন। ওই সময় আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

‎জানতে চাইলে শেরপুর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থলে প্লাস্টিকের দুটি খালি বোতল পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে বোতলগুলো দাহ্য পদার্থ বহন করার জন্য ব্যবহার করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X