টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ

টঙ্গী স্টেশন রোড এলাকার ফ্লাইওভার। ছবি : সংগৃহীত
টঙ্গী স্টেশন রোড এলাকার ফ্লাইওভার। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ওপরে অবস্থান করা অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ একটি ককটেল নিচে নিক্ষেপ করে। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এ ঘটনার পর ফ্লাইওভার সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, ‘ঘটনাটি আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। কারা এবং কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, তা উদ্ঘাটনে তদন্ত চলছে। এলাকা নিরাপদ রাখতে পুলিশি অভিযানও অব্যাহত আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X