মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৭ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

অসময়ে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে সাইফুলের বাজিমাত

মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে তাক লাগিয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষক সাইফুল ইসলাম। ছবি : কালবেলা
মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে তাক লাগিয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষক সাইফুল ইসলাম। ছবি : কালবেলা

অসময়ে কালো ও হলুদ রঙের তরমুজ চাষাবাদ করে তাক লাগিয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষক সাইফুল ইসলাম। ইউটিউবে ভিডিও দেখে ৩৩ শতক জমিতে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন তিনি। তার তরমুজের স্বাদ নিতে ও একজন নজর দেখতে স্থানীয়সহ দূরদূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি জানান, ইউটিউবে ভিডিও দেখার পর আগ্রহ জাগে তরমুজ চাষের। যেই ভাবনা, সেই কাজ। ৮০ হাজার টাকা খরচ করে ১ হাজার ২০০ তরমুজ গাছের চারা রোপণ করেন তিনি। দুর্যোগের কারণে ৪০০ গাছ তুলে ফেলতে হয়েছে তাকে। অবশিষ্ট ৮০০ গাছে এক হাজারের বেশি তরমুজ ধরেছে।

সাইফুল ইসলাম বলেন, ৩৩ শতক জমিতে ৭০ হাজার খরচ হয়েছে। এর মধ্যে ৫০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছি। আরও ৭০০-র বেশি তরমুজ আছে। এসব তরমুজ আরও লাখ টাকা বিক্রি হবে।

স্থানীয় আপেল মাহমুদ বলেন, তরমুজের ফলন হওয়ার পর প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ আগ্রহ নিয়ে দেখতে আসছেন। এজন্য সাইফুল ইসলাম পাহারা বসিয়েছেন। অসময়ে তরমুজ চাষ এলাকায় কৃষিবিপ্লব তৈরি করেছেন। অনেক কৃষকই আগ্রহ দেখাচ্ছেন এমন তরমুজ চাষের।

দেখতে এসে ৩০০ টাকা দিয়ে একটি তরমুজ কিনেছেন মাহিদুর রহমান। তিনি জানান, বাসায় নিয়ে যাব। এর আগে একদিন তরমুজ কিনে বাড়িতে নিয়েছিলাম। স্বাদ পাওয়ায় দ্বিতীয়বার কিনতে আসছি।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম কালবেলাকে বলেন, তিন থেকে চার বছর থেকেই মালচিং পদ্ধতিতে তরমুজ চাষাবাদ হচ্ছে। আমাদের উদ্দেশ্যে সারা বছর মানুষকে তরমুজ খাওয়ানো। উপজেলা কৃষি অফিস থেকে বীজ, সার ও মালচিং পদ্ধতির সবকিছু সরবরাহ করা হয়েছে। প্রদর্শনীগুলোয় কীটনাশকমুক্ত তরমুজ উৎপাদন হয়েছে। সেজন্য ক্রেতাদের একটু দাম বেশি দিয়ে কিনতে হবে। আগামীতে বৃহৎ আকারে মালচিং পদ্ধতির তরমুজ চাষাবাদের পরিকল্পনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X