মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

ধামরাইয়ের ডি-লিংক পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
ধামরাইয়ের ডি-লিংক পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় দাঁড়িয়ে থাকা ডি-লিংক পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রায় ১৫-২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পল্লীবিদ্যুৎ অফিসের বিপরীত পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে বাসটি সেখানে পার্কিং করে রাখা হয়। পরে রাত ১০টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে তিনজন লোক বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে গান পাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর তারা পালিয়ে যায়। পরে আশপাশে থাকা লোকজন এসে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নির্বাপণ করে।

ডি-লিংক বাসের নৈশপ্রহরী ফারুক বলেন, ‘এখানে রাত ১০টার দিকে ঢুলিভিটার দিক থেকে দুটি মোটরসাইকেল নিয়ে এসে তারা প্রথমে ইট মারে এরপর গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা উপজেলা সড়কের দিকে পালিয়ে যায়। আমরা আগুন দেখে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এরপর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আমরাই আগুন নিয়ন্ত্রণে আনি। ফায়ার সার্ভিস এসে আগুন নির্বাপণ করে।’

এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, ‘রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস গানপাউডারের নমুনা দেখতে পায়। ১৫ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে লিংক রোডে প্রায় ১০০ গজ দূরে একটি পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X