ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

নাশকতার চেষ্টা, ৫ ককটেলসহ পেট্রোল বোমা উদ্ধার 

শপিং ব্যাগে মোড়ানো ছিল ককটেল ও পেট্রোল বোমা। ছবি : কালবেলা
শপিং ব্যাগে মোড়ানো ছিল ককটেল ও পেট্রোল বোমা। ছবি : কালবেলা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি ইউনিয়ন পরিষদের পাশ থেকে অবিস্ফোরিত ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পুড়িয়ে দিতে দুর্বৃত্তরা বোমা রেখেছে এমন একটি সংবাদ স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ওই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশ থেকে ককটেল ও পেট্রোল বোমাগুলো উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা আবু বকর ছিদ্দিকের মোবাইলে হঠাৎ অজ্ঞাত নম্বর থেকে কল আসে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দিতে সেখানে বোমা রাখা হয়েছে। এ সংবাদ পাওয়ার পরপরই তিনি পুলিশকে জানান।

পরে ফুলবাড়িয়া থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ইউনিয়ন পরিষদের পাশ থেকে কাপড়ের তৈরি একটি শপিং ব্যাগে মোড়ানো থাকা অবিস্ফোরিত ৫টি ককটেল ও পেট্রোল বোমাসদৃশ ২টি হাতবোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান কালবেলাকে বলেন, ককটেলগুলো কারা কোন উদ্দেশ্যে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X