বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিপুল বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার ৩

বগুড়ায় পৃথক অভিযানে বিপুল বিস্ফোরকদ্রব্য উদ্ধার। ছবি : কালবেলা
বগুড়ায় পৃথক অভিযানে বিপুল বিস্ফোরকদ্রব্য উদ্ধার। ছবি : কালবেলা

বগুড়ায় পৃথক অভিযানে বিপুল বিস্ফোরকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের মালতিনগর বকশিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া শহরের রহমাননগর এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে শাহীনুর ইসলাম সজীব (৩৫), গাবতলী উপজেলার চাকলা গ্রামের আবুল কাশেমের ছেলে খাইরুল ইসলাম (৪০)। এ সময় তাদের কাছ থেকে ২৮ কেজি দেশীয় পদ্ধতিতে তৈরি পটকা (আনুমানিক ৭০০০ পিস) জব্দ করা হয়।

পরে গ্রেপ্তারকৃতদের তথ্য অনুযায়ী, সোমবার গভীর রাতে শহরের ভাটকান্দি মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মালেক মণ্ডলকে (৪৫) ২ কেজি দেশীয় পদ্ধতিতে তৈরি পটকা (আনুমানিক ৭০০ পিস) এবং ৫৫০ গ্রাম গান পাউডারসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মালেক মণ্ডল ভাটকান্দি মধ্যপাড়া এলাকার ছামছুল মণ্ডলের ছেলে। এ ছাড়া তাদের কাছ থেকে ২ মোবাইল ফোন, ২ সিম ও নগদ ৩০ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বগুড়া শহরের মালতিনগর বকশিবাজার এলাকায় শাহীনুর ইসলাম সজীবের মুদির দোকানে অবৈধ ও বেআইনিভাবে বিপুল বিস্ফোরক দ্রব্যাদি মজুত করে রেখেছেন। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে বিস্ফোরকদ্রব্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শহরের ভাটকান্দি এলাকায় অভিযান চালিয়ে অপর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বিরুদ্ধে আইনীব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X