কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ
আশুগঞ্জ-নবীনগর সড়ক প্রকল্প

অধিগ্রহণের টাকা না দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের প্রতিবাদ

আশুগঞ্জ-নবীনগর সড়ক প্রকল্পে অধিগ্রহণের টাকা না দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের প্রতিবাদ। ছবি : কালবেলা
আশুগঞ্জ-নবীনগর সড়ক প্রকল্পে অধিগ্রহণের টাকা না দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের প্রতিবাদ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-নবীনগর সড়ক প্রকল্পের সীমানা নির্ধারণ করে দ্রুত ভূমি অধিগ্রহণের টাকা প্রদান, সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা ও ভূমি অধিগ্রহণের টাকা না দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আশুগঞ্জ ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সংগ্রাম পরিষদের উদ্যোগে উপজেলার আড়াইসিধা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আশুগঞ্জ ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা একেএম খোরশেদুল আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন একেএম দুলাল কলেজের অধ্যক্ষ আহম্মদুল্লাহ খন্দকার, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, আশুগঞ্জ সার কারখানা কলেজের অধ্যক্ষ মো. শওকত আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাদল মাদুর, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফরহাদ সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুগঞ্জ উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ডা. মোহাম্মদ খালেদ মোছান্নাহ, বৈশাখী টিভির সাংবাদিক এইচ এম নাহিয়ান, ইউপি সদস্য মো. নজরুল ইসলাম ও আবুল খায়ের প্রমুখ।

সভায় বক্তারা ভূমি অধিগ্রহণের টাকা দ্রুত পরিশোধের দাবি জানিয়ে বলেন, টাকা না দিয়ে জোরপূর্বক রাস্তার কাজ করতে এলে ভূমি মালিকরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। সড়কের প্রস্তাবিত সীমানা নির্ধারণ করে অবিলম্বে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের টাকা পরিশোধ করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক আবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। পরে সভাপতি আগামী ২৬ নভেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন।

উল্লেখ্য, নবীনগরবাসীর দুর্ভোগ লাঘবে ঢাকার সঙ্গে নবীনগরের যোগাযোগব্যবস্থাকে সহজ করতে নবীনগর-আশুগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের ১ জুলাই। প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্য এই আঞ্চলিক মহাসড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুনে। প্রকল্প প্রস্তাবে ত্রুটি থাকার কারণে প্রকল্প সংশোধন করতে হয়।

২০১৭ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভায় ৪২১ কোটি ৪৪ লাখ টাকার এই মহাসড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। পরে ২০১৮ সালে সড়ক নির্মাণকাজে হাত দেয় সড়ক বিভাগ। কিন্তু কাজের শুরুতে ভূমি অধিগ্রহণ পরিমাণ সঠিক না হওয়ায় দেখা দেয় জটিলতা। এরপর ১৮৩ কোটি ৪০০ টাকা বাড়িয়ে ৬০৪ কোটি ৮৫ লাখ টাকার সংশোধিত প্রকল্প প্রস্তাব পেশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X