বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে ঘুষ নেওয়া ২ কর্মচারীকে শোকজ

ঘুষকাণ্ডে জড়িত দুই কর্মচারী। ছবি : সংগৃহীত
ঘুষকাণ্ডে জড়িত দুই কর্মচারী। ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে রেললাইনের জন্য ভূমি অধিগ্রহণের নোটিশ বিতরণের সময় জনসমক্ষে ঘুষ নেওয়ার সংবাদ দৈনিক কালবেলায় প্রকাশ হয়। এরপরই ঘুষকাণ্ডে জড়িত দুই কর্মচারীকে শোকজ করেছেন জেলা প্রশাসন।

রোববার (৭ ডিসেম্বর) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক পি.এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্তরা হলেন—জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার চেইনম্যান তাজুল ইসলাম এবং অফিস সহায়ক সুফল মিয়া।

জেলা প্রশাসক ইমরুল কায়েস জানান, ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশের পরপরই তাদের বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রম চলমান। ঘটনাটির তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। অভিযুক্তদের শোকজ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত শুক্রবার (৫ ডিসেম্বর) উপজেলার জামুন্না হাটখোলা এলাকায় অধিগ্রহণ করা জমির মালিকদের হাতে ৮ ধারার নোটিশ দেওয়া হচ্ছিল। নিয়ম অনুযায়ী, নোটিশ বিতরণ সম্পূর্ণ বিনামূল্যে হলেও অভিযুক্ত দুই কর্মচারী প্রত্যেক ভূমি মালিকের কাছ থেকেই ২০০–৩০০ টাকা করে ঘুষ আদায় করেন। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে নোটিশ প্রদানে গড়িমসি ও দুর্ব্যবহার করা হয়। ঘুষ নেওয়ার ছবিসহ সংবাদটি শনিবার দৈনিক কালবেলায় প্রকাশিত হলে প্রশাসন এসব ব্যবস্থা নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১০

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১১

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১২

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৩

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৪

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৬

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৭

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৯

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

২০
X