সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:৫৬ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:১১ এএম
অনলাইন সংস্করণ

অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের জমি

অধিগ্রহণের আগে চাঁদপুর মেডিকেল কলেজের জমি পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক। ছবি : কালবেলা
অধিগ্রহণের আগে চাঁদপুর মেডিকেল কলেজের জমি পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক। ছবি : কালবেলা

প্রতিষ্ঠার প্রায় সাত বছর পর ডাকাতিয়া নদীর পাড়ে চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের চূড়ান্ত কাজ শুরু হয়েছে। জমির শ্রেণি যাচাই-বাছাই শেষে ওই এলাকায় মোট ৩০ একর জমি অধিগ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বাগাদি ইউনিয়নের নিজ গাছতলা গ্রামে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পূর্ব দিকে দেওয়ানবাড়ি পর্যন্ত ডাকাতিয়া নদীর পাড়ের জমির শ্রেণি সঠিক আছে কি না, তা সরেজমিন পরিদর্শন করা হয়।

পরিদর্শন শেষে এসব তথ্য জানান চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক। তিনি বলেন, এর আগেও জমির শ্রেণি যাচাই করা হয়েছিল। এবার নিজস্ব সার্ভেয়ারদের মাধ্যমে আরও বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। কারণ এটি ক্ষতিগ্রস্ত জমির মালিকদের আর্থিক ক্ষতিপূরণের সঙ্গে জড়িত। যাচাই শেষে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং পরে প্রাক্কলন তৈরি করা হবে। দ্রুত সময়ের মধ্যে এসব প্রক্রিয়া সম্পন্ন করে দুটি মৌজায় মোট ৩০ একর জমি অধিগ্রহণ করা হবে।

চূড়ান্ত পর্যায়ের এই যাচাই-বাছাইয়ে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও প্রকল্প উপপরিচালক ডা. হারুন অর রশিদ এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি।

প্রকল্প উপপরিচালক ডা. হারুন অর রশিদ বলেন, ২০১৮ সালে চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর ইতোমধ্যে দুটি ব্যাচের শিক্ষার্থী সফলভাবে কোর্স সম্পন্ন করেছে। বর্তমানে সদর হাসপাতালে কলেজের কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার ফলে জেলা ও আশপাশের রোগীরা উন্নত চিকিৎসা সেবা পাচ্ছেন। ভূমি অধিগ্রহণের এই চূড়ান্ত পর্যায়ের কাজের মাধ্যমে স্থায়ী অবকাঠামো নির্মাণের স্বপ্ন এখন বাস্তবায়নের পথে।

তিনি আরও বলেন, চাঁদপুর মেডিকেল কলেজের নিজস্ব ভবন নির্মাণ হলে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নতুন অধ্যায় সূচিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X