নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতা শাহাব উদ্দীন গ্রেপ্তার

মোহাম্মদ শাহাব উদ্দীন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ শাহাব উদ্দীন। ছবি : সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহাব উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকার বেইলি রোডের নিজ অফিস থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

আসামিপক্ষের আইনজীবী মোনায়েম নবী শাহীন এসব তথ্য নিশ্চিত করেছেন

স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতার আমলে মোহাম্মদ সাহাব উদ্দিন পর পর দুবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার রোষানলে পড়ে নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নেন। সোমবার বিকেলে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকেলের দিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যানের ঢাকায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে শুনেছি। তবে এর বেশ কিছু আমার জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১০

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১১

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১২

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৪

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৫

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৬

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৭

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৮

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X