ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ
ঝিনাইদহ আইনজীবী সমিতি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

বাঁ থেকে- মো. কাজী একরামুল হক ও মো. শফিউল আলম। ছবি : কালবেলা
বাঁ থেকে- মো. কাজী একরামুল হক ও মো. শফিউল আলম। ছবি : কালবেলা

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ‘ঐক্য পরিষদ’ সবকটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে মো. কাজী একরামুল হক ও সাধারণ সম্পাদক পদে মো. শফিউল আলম নির্বাচিত হন।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করে।

এ ছাড়া সহসভাপতি কাজী মো. আলাউদ্দিন হক আলো, সহসাধারণ সম্পাদক এএসএম রাকিব উল হাসান, হিসাব নিরীক্ষক মো. আশরাফুল আলম-২, সাহিত্য সাংস্কৃতিক ও গ্রন্থাগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. পান্না বিশ্বাস, ক্রীড়া ও প্রকৌশল সম্পাদক মো. আনোয়ারুল কবির, ধর্মীয় ও সামাজিক সম্পাদক পদে মো. মোর্শেদ ইমাম নির্বাচিত হন।

সদস্যপদে নির্বাচিতরা হলেন— মো. মোশাররফ হোসেন-২, মো. আবু তালেব, মো. আবু তৈয়েব, মো. মাসুদ উর রহমান-২, খান মো. আনোয়ারুল বাসার স্বপন, সাবিনা ইয়াসমিন, ইহসান উল্লাহ, মো. আনোয়ার হোসেন-৩ এবং মো. আলাউদ্দিন (আজাদ)।

নির্বাচন কমিশনার মো. তারিকুল আলম স্বাক্ষরিত চূড়ান্ত ও নির্বাচিত প্রার্থী তালিকা প্রকাশ করে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় উল্লিখিত প্রার্থীরাই চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন নবনির্বাচিত ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পুরো পরিষদকে অভিনন্দন জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X