ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’কে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে অবরোধ সৃষ্টি, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সরকার উৎখাতের অভিযোগে দলটির পাঁচ শতাধিক সমর্থকের নামে এবং অজ্ঞাত বেশ কয়েকজনের নামে চারটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন।

পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মহাসড়কগুলোর একাধিক স্থানে অবরোধ ও যান চলাচল বন্ধ করে নাশকতা চালান কর্মী-সমর্থকরা।

দ্বিতীয় দফায় ১৬ ও ১৭ নভেম্বর ‘শাটডাউন কর্মসূচি’ ঘোষণা করে আওয়ামী লীগ। সেই কর্মসূচি ঘিরে ভাঙ্গায় সহস্রাধিক আইনশৃঙ্খলা বাহিনী টানা তিন দিন শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে।

এদিকে ১৬ নভেম্বর পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ১৭৭ জন সমর্থকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনের নামে চারটি মামলা করা হয়।

ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একশরও বেশি সমর্থককে আসামি করে এবং অজ্ঞাত আরও অনেকের নাম উল্লেখ করে চারটি মামলা করা হয়েছে। এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ জেলার সীমান্তে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১০

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১১

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১২

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৩

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৪

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৬

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৭

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৮

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৯

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

২০
X