পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির উপজেলা কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি

ভাঙচুর করা বিএনপির কার্যালয়। ইনসেটে গুলির খোসা। ছবি : কালবেলা
ভাঙচুর করা বিএনপির কার্যালয়। ইনসেটে গুলির খোসা। ছবি : কালবেলা

পাবনার ফরিদপুর উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম বকু কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌর সদরে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় অবস্থিত। গত রাতে একদল দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে প্রথমে কার্যালয়ের দরজা ভাঙচুর করে। পরে ভেতরে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ সময় সেখানে কেউ ছিল না।

জহুরুল ইসলাম বকু আরও জানান, আমাদের মধ্যে দলীয় কোনো বিভেদ বা গ্রুপিং বা কোনো ঝামেলা নেই। শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর আওয়ামী দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশকে জানানোর পর তারা গত রাতে এবং আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল ও গুলির আলামত সংগ্রহ করেছে।

এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X