ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী গ্রেপ্তার

ট্রেনে অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার মূলহোতা যুবলীগ কর্মী মো. সোহেল মাহমুদ (২৭) গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এ আসামি।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে জিআরপি পুলিশের করা নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে নগরীর পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ এ যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া আসামি সোহেল মাহমুদ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম কালবেলাকে বলেন, গ্রেপ্তার হওয়া আসামি সোহেল মাহমুদ মহানগর যুবলীগের সভাপতি রাসেল পাঠানের অনুসারী। রাসেল পাঠানের নির্দেশেই সোহেল মাহমুদসহ একটি সংঘবদ্ধ দল নাশকতার উদ্দেশে ট্রেনে গানপাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপরই গোপন সংবাদে অভিযান পরিচালনা করে সোহেল মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন কালবেলাকে বলেন, গ্রেপ্তার হওয়া আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় রেলওয়ে এলাকায় নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার ভোররাতে ময়মনসিংহ জংশন স্টেশনসংলগ্ন ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনে গানপাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় নাশকতাকারীরা। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা ঘটনাটি টের পেয়ে তাৎক্ষণিক তা নিয়ন্ত্রণে নেয়। পরে এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X