ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী রিফাজুল ইসলাম (৪১) নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন লালন মণ্ডল নামে আরেক ব্যক্তি।

শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিফাজুল বাহাদুরপুর ইউনিয়নের রাইটা নতুনপাড়ার জামাত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে রায়টা পাথরঘাটার নিচে হঠাৎ ৮-৯ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এসময় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রিফাজুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার বুকে ও মুখে একাধিক গুলির চিহ্ন ছিল বলে তারা জানান।

গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত লালন মণ্ডলকে তার পরিবার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত লালন মণ্ডল জানান, এশার আযানের পর ছেলেকে আনতে রাইটা পাথরঘাটার দিকে যাচ্ছিলাম। পাথরঘাটার নিচে পৌঁছালে পাশের পানবাগান থেকে আগে থেকে ওত পেতে থাকা তিনজন সন্ত্রাসী বেরিয়ে আসে। তাদের দুইজনের হাতে ছোট পিস্তল, একজনের হাতে বড় অস্ত্র ছিল। তারা পিছনে থাকা গরু ব্যবসায়ী রিফাজুলকেও ধরে ফেলে। এরপর আমাকে লক্ষ্য করে গুলি করলে আমি চিৎকার করি। একইসঙ্গে রিফাজুলকেও তারা গুলি করে হত্যা করে। আমি দৌড় দিলে তারা পিছন থেকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, দুর্বৃত্তের হামলায় নিহত রিফাজুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বুকে ও মাথায় একাধিক গুলির চিহ্ন রয়েছে। পুলিশ তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X