রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ

ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ। ছবি : কালবেলা
ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ। ছবি : কালবেলা

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা যৌক্তিক সময়ের দাবিতে ও সাধারণ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে রাজশাহীর সঙ্গে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এ সময় ফলিত রসায়ন ও রয়াসন বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, পিএসসি আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। সবাই পায় ৬ মাস, আমরা কেন ২ মাস পাব? আমাদের সঙ্গে এ বৈষম্য কেন করা হচ্ছে? আমরা আজ যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছি।

তিনি বলেন, ঢাকাতে আমার ভাইদের ওপর হামলা করা হয়েছে- আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের দাবি, পর্যাপ্ত সময় দিয়ে যৌক্তিক সময়ে পরীক্ষা নিতে হবে। যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।

কৃষি অনুষদের শিক্ষার্থী আনিকা বলেন, ছাত্রদল, শিবির, এনসিপি সবাই এটা স্বীকার করেছে যে এটা যৌক্তিক আন্দোলন। তাহলে কেন আমরা এর কোনো সমাধান পাচ্ছি না। আমরা কেন বৈষম্যের শিকার হব। দুই মাসে তো সিলেবাসই শেষ করা সম্ভব না। সেখানে দুই মাসে কীভাবে আমরা পরীক্ষায় বসব। শহীদ মিনারের সামনে আমাদের ভাইয়েরা অনশনে বসেছে। তারপরও আমরা কোনো সমাধান পাচ্ছি না। আমরা চাই পরীক্ষার তারিখ পিছিয়ে যৌক্তিক সময়ে পরীক্ষা নেওয়া হোক।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ফলে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশনে আটকে আছে। তাদের অবরোধ শেষ হলে হয়তো ট্রেনটি ছাড়া সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X