ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিয়েতে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষ। ছবি : সংগৃহীত
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

ঝিনাইদহে বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বাকড়ি গ্রামের শিল্টু (৪৫), কিতাবদি সর্দার (৬৫), লিটন (৩৫), সামছুদ্দি (৫০), শিপন (৪৫), ইদ্রিস (৪৭), ওলিয়ার (৫২), আনারুল (৪০), আনন্দ (৪২) ও আজিজুল (৩৮) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শিল্টুকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, শুক্রবার গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। প্রতিবেশী শাহিন উদ্দিনকে বিয়েতে দাওয়াত না দেওয়ায় ওই রাতে আলোচনা-সমালোচনার একপর্যায়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরই জেরে আজ সকালে রফিকুলের বাড়িতে হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের লোকজনই আহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X