ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকের

নিহত গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আখতার উল আলম। ছবি : কালবেলা
নিহত গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আখতার উল আলম। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আখতার উল আলম নিহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) সকালে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ভাড়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখতার উল আলম টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ধামরাইয়ের মান্নান কলেজ এলাকায় বসবাস করতেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার উদ্দেশ্যে আখতারুল সিএনজিচালিত অটোরিকশাযোগে রওনা হন। পথে ভাড়ারিয়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতরভাবে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে গণস্বাস্থ্য কেন্দ্রে পাঠালে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের রেজিস্ট্রার রতন কুমার বলেন, দুর্ঘটনার পর তার মাল্টিপল ইঞ্জুরি ছিল। হাসপাতালে আনার পরও একবার রেসপন্স করেছেন। হাসপাতালে আনার পর তিনি প্রায় ৩০ মিনিট জীবিত ছিলেন। এরপর মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X