‎শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, শেষ স্ট্যাটাস ভাইরাল

সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু। ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুরে গ্রামীণ মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলো—গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান (২০) এবং শেরপুর পৌরশহরের গোসাইপাড়া মহল্লার শাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন একই এলাকার উৎসব চক্রবর্তী (২০)।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথেই মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি দোকানের শাটারে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার মধ্যে দুজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) লাল মিয়া। ‎ ‎শেরপুর থানার এসআই আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় শাহাবুল ও মেহেদী মারাত্মকভাবে জখম হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজনেই মারা যান। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাহাবুল।

‎আহত উৎসব জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই কয়েকদিন আগে এইসএসসি পাস করেছেন।

‎এদিকে দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে নিহত শাহাবুল নিজের ফেসবুক প্রোফাইলে একটি নোট স্ট্যাটাস দেন— “সাদা কাপড়, মাটির ঘর, বাসের ছাড়নি।”

‎দুর্ঘটনার পর স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১০

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১১

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১২

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৩

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৪

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৫

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৬

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৭

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৯

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

২০
X