শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০২:১৪ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

তিন মরদেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলে প্রতিবেশীদের ভিড়। ছবি : কালবেলা
তিন মরদেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলে প্রতিবেশীদের ভিড়। ছবি : কালবেলা

বগুড়ার শাজাহানপুরে দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার খট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রাম থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন একই গ্রামের মো. শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া মোস্তারিম (২৪), তার দুই সন্তান সাইফা (৪) ও মো. সাইফ (১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মা ও দুই শিশু ঘুম থেকে না উঠায় এবং ঘরের দরজা বন্ধ পেয়ে স্বজনরা ডাকাডাকি করেন। পরে দরজা খোলার পর তারা দেখেন মা ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে। এরপর তারা পুলিশকে খবর দেয়।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, তিন মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূ দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু তা তদন্ত শেষে জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১০

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১১

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১২

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৩

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৪

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৭

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৮

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

২০
X