যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:০৭ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

চোর সন্দেহে শাহিনকে গণপিটুনি, অতঃপর...

যশোর জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
যশোর জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

যশোরে চিকিৎসাধীন অবস্থায় গণপিটুনিতে আহত শাহিনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে মারা যান তিনি।

মৃত শাহীন (৪৫) শহরের পুরাতন কসবা এলাকার মৃত মুজিবর রহমানের ছেলে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কে বা কারা শহরের গরিব শাহ দরগা পাশে পার্কে হামলা চালিয়ে গণপিটুনি দিয়ে আহত করে শাহিনকে। পরে এক ব্যক্তি শাহিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হামলাকারীরা তাকে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় এদিন বিকেল ৫টার দিকে তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার সোয়াইলা আওয়াল সারা বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে পাগল হিসেবে ভর্তি করা হয়। মূলত তিনি গণপিটুনিতে আহত ছিলেন। আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। পরিবারে সঙ্গে কথা হলে তবেই বোঝা যাবে শাহিনের ওপর হামলা পরিকল্পিত না চোর সন্দেহে গণপিটুনি ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X