ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গুলিতে ছাত্রদল নেতা সাদ্দাম নিহত

সাদ্দাম হোসেন। ছবি : সংগৃহীত
সাদ্দাম হোসেন। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে রাতে ফের গুলির ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে, বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহররের কান্দিপাড়া মাদ্রাসা রোডে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে তিনজন গুলিবিদ্ধ হন। আহতরা হলেন কান্দিপাড়া এলাকার নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) ও সাজু মিয়া। আহতদের মধ্যে টুটুল ও শিহাব জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত সাদ্দাম হোসেন (৩২) ওই এলাকার মো. মস্তু মিয়ার ছেলে ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় দুপক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছিল। মধ্যরাতে সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায় তার সহযোগীরা। এর কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কন্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১০

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১১

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১২

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৩

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৪

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৫

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৬

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৭

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৮

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৯

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

২০
X