শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলের তিন নেতাকে শোকজ

বাঁ থেকে- মো. রায়হানুজ্জামান দিপু, মো. মুস্তাফিজ্জোহা সেলিম ও মো. মফিজুর রহমান বাবু। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- মো. রায়হানুজ্জামান দিপু, মো. মুস্তাফিজ্জোহা সেলিম ও মো. মফিজুর রহমান বাবু। ছবি : সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার যুবদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ নোটিশ দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।

শোকজ নোটিশ নেতারা হলেন— যুবদলের শার্শা উপজেলা আহ্বায়ক মো. মুস্তাফিজ্জোহা সেলিম ও বেনাপোল পৌর আহ্বায়ক মো. মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মো. রায়হানুজ্জামান দিপু।

নোটিশে এ তিন নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে পরবর্তী ৩ দিনের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত হয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের গুরুত্বপূর্ণ পদে আসীন থাকার পরও তারা জনসম্মুখে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচরণ করেছেন। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে যুবদলের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মুস্তাফিজ্জোহা সেলিম কালবেলাকে বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। কেউ দলের ঊর্ধ্বে নয়। আমি শিগ্‌গিরই ঢাকায় কেন্দ্রীয় দপ্তরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে আমার বক্তব্যের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে যশোর-১ আসনে সাবেক নেতা মফিকুল হাসান তৃপ্তিকে মনোনয়ন দিয়েছে বিএনপি। যেহেতু দল চূড়ান্ত প্রার্থীর তালিকা এখনো ঘোষণা করেনি, তাই প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করিনি। তবে সাধারণ ভোটারদের ধানের শীষের প্রতীকের পক্ষে ভোট দেওয়া ও কাজ করতে বলেছি। চূড়ান্ত প্রার্থী যে হোক, একসঙ্গে ধানের শীষের প্রতীকের পক্ষে মাঠে কাজ করব।

এ ছাড়া শোকজপ্রাপ্ত অপর দুই নেতা মো. মফিজুর রহমান বাবু ও রায়হানুজ্জামান দিপু এ বিষয়ে একই কথা বলেন।

যশোর-১ সংসদ আসনে কেন্দ্রীয় যুবদলের এ নোটিশের পর শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আলোচনা ও সমালোচনা সৃষ্টি শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১০

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১২

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৩

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৪

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৬

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৭

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

২০
X