জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মারামারি, অতঃপর...

জামালপুর জেলা কারাগার। ছবি : সংগৃহীত
জামালপুর জেলা কারাগার। ছবি : সংগৃহীত

থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির মারামারির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় পাগলা হযরত নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাগলা হযরতের মৃত্যু হয়।

কারাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জামালপুর জেলা কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে পাগলা হযরতের সঙ্গে কথা কাটাকাটি ও তর্কাতর্কি শুরু হয় রহিদুর মিয়ার। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে পাগলা হযরতের মাথায় পরপর বেশ কয়েকবার আঘাত করে। পরে দায়িত্বরত কারারক্ষী ও অন্য হাজতিরা আহত পাগলা হযরতকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত পাগলা হযরত (২৫) জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের ছেলে। তিনি বকশীগঞ্জ থানায় দায়ের একটি মামলার আসামি ছিলেন। অভিযুক্ত হাজতি মো. রহিদুর মিয়া (৪০) বকশীগঞ্জ উপজেলার কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা কালবেলাকে বলেন, মারা যাওয়া পাগলা হযরতের মরদেহ এখন ঢামেক হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হাজতি রহিদুর মিয়া জামালপুর কারাগারে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১০

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১১

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১২

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৩

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৪

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৫

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৬

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৮

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৯

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

২০
X