সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ম যার যার রাষ্ট্র সবার, বিএনপি এ নীতিতেই বিশ্বাসী : মনি

মতবিনিময় সভায় বক্তব্য দেন নুরুল ইসলাম মনি। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য দেন নুরুল ইসলাম মনি। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-১ আসনের দলীয় প্রার্থী নুরুল ইসলাম মনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই এই নীতি মেনে চলেছে। ক্ষমতায় আসলে দেশে বসবাসরত সকল ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা, মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বরগুনার বেতাগী পৌরসভার জেলেপাড়া এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় জেলেপাড়া এলাকার প্রায় চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। একই দিন হোসনাবাদ ঝিলপাড় চল্লিশঘর গ্রামে আরেকটি মতবিনিময় সভায় আরও তিন শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দেন।

মতবিনিময় সভায় নুরুল ইসলাম মনি বলেন, আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন এই দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই রাষ্ট্রের সমান নাগরিক। গত ৫৪ বছরে হিন্দুসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় নানা বৈষম্য, বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছেন। এই অন্যায় দূর করতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আইনি নিরাপত্তা, প্রয়োজনীয় সংস্কার ও সকলের অধিকার নিশ্চিত করা হবে।

সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতারা নতুন যোগদানকারী সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। বক্তারা জানান- রাজনৈতিক পরিবর্তন, নিরাপদ ভবিষ্যৎ ও ধর্মীয় নিরাপত্তার প্রত্যাশা থেকেই বেতাগী ও আশপাশ এলাকার উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপিকে তাদের রাজনৈতিক আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন।

নবযোগদানকারীরা বলেন, তাদের ধর্মীয় নিরাপত্তা, সামাজিক মর্যাদা, উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত হবে। এই বিশ্বাস থেকেই তারা বিএনপির প্রতি আস্থা প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X