শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ে যাওয়া অসহায় নারীর ঘর করে দেওয়ার অঙ্গীকার নুরুদ্দিন আহাম্মেদ অপুর

অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়া অসহায় রুবি বেগমকে সান্ত্বনা দিচ্ছেন নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়া অসহায় রুবি বেগমকে সান্ত্বনা দিচ্ছেন নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শরীয়তপুরের গোসাইরহাটে আগুনে পুড়ে যাওয়া এক অসহায় নারীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শনিবার (২৯ নভেম্বর) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইদিলপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় গণসংযোগকালে তিনি ভুক্তভোগী রুবি বেগমের বাড়িতে যান। সেখানে আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করে নতুন ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।

গত ২২ নভেম্বর দুপুরে রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই রুবি বেগমের পুরো ঘরটি পুড়ে যায়। আসবাবপত্রসহ সবকিছু হারিয়ে চার সন্তান নিয়ে অসহায় অবস্থায় পড়েন তিনি। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ঘটনা শুনে ছুটে যান রুবির বাড়িতে। তার এ মানবিক উদ্যোগে হতবাক হয়ে যান রুবির পরিবার।

বিধবা রুবির বড় ছেলে আফজাল হোসেন বলেন, আমাদের ঘরটি পুড়ে যাওয়ার পর আমরা দিশাহারা হয়ে পড়েছিলাম। আজ অপু সাহেব নিজে এসে নতুন ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। আমরা এমনই একজন নেতাকে খুঁজছিলাম, যিনি দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আগামী নির্বাচনে আমরা তাকেই এমপি বানাব।

এর আগে তর জুসিরগাঁও এলাকা থেকে গণসংযোগ শুরু করেন নুরউদ্দিন আহাম্মেদ অপু। পরে তিনি গোসাইরহাট পৌরসভা ও ইদিলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম-পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

গণসংযোগের অংশ হিসেবে ইদিলপুর ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিদ্যালয়ের যে কোনো সমস্যায় সরাসরি তার সঙ্গে যোগাযোগের আহ্বান জানান বিএনপি মনোনীত এ প্রার্থী।

এছাড়া তিনি মাছুয়াখালী হিন্দুপাড়া মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের পানির সংকট দূরীকরণের জন্য একটি নলকূপ স্থাপনের প্রতিশ্রুতি দেন।

দিনব্যাপী গণসংযোগ শেষে নুরউদ্দিন আহাম্মেদ অপু ইদিলপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং খেলায় অংশ নেন। পাশাপাশি তিনি এলাকার নিহত বিএনপি নেতাকর্মীদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সঙ্গে দেখা করেন।

গণসংযোগে মিয়া নুরউদ্দিন আহাম্মেদ অপু বলেন, শান্তিময় শরীয়তপুর গড়ার যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় সবাইকে সঙ্গে নিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আধুনিক ও উন্নত একটি শরীয়তপুর গড়ে তুলব। আমি ভোট চাইতে আসিনি, আপনাদের সন্তান হিসেবে দোয়া চাইতে এসেছি। এ পরিবারের সদস্য হিসেবে আপনাদের নিয়েই উন্নত শরীয়তপুর নির্মাণ করব।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

গণসংযোগে জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, শাহ মোহাম্মদ আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য তারেক আজিজ মোবারক ঢালীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X