দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নফল নামাজ পড়ার আহ্বান জানালেন আশফাক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করছেন খন্দকার আবু আশফাকসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করছেন খন্দকার আবু আশফাকসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নফল নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে দোহার উপজেলার নারিশা এলাকায় দোয়া মাহফিল ও নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

খন্দকার আবু আশফাক বলেন, খালেদা জিয়া আপোষহীন দেশনেত্রী হিসেবে বহু বছর দেশের মানুষের জন্য কাজ করেছেন। তার সুস্থতা আজ শুধু বিএনপি নয়, সাধারণ মানুষেরও প্রত্যাশা। এজন্য আমি সবাইকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও নফল নামাজ আদায় করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দোয়া করতে দেশের ভেতরে ও প্রবাসে থাকা নেতাকর্মীসহ সব শুভাকাঙ্ক্ষীদের প্রতি তিনি অনুরোধ জানাচ্ছি।

অনুষ্ঠানে দোহার উপজেলা যুবদল নেতা কামাল মোড়লের তত্ত্বাবধানে, নারিশা ইউনিয়ন বিএনপি সভাপতি নূর মোহাম্মদ মোড়লের সঞ্চালনায় ও ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শীলার সঞ্চালনায় কেন্দ্রীয় জাসদের সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার উপজেলার বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১০

বাস খাদে পড়ে নিহত ৪

১১

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১২

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৩

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৪

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৫

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৬

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৭

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৮

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৯

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

২০
X