সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সার না পেয়ে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের হাতীবান্ধায় সার না পেয়ে ২ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা
লালমনিরহাটের হাতীবান্ধায় সার না পেয়ে ২ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধায় সার না পেয়ে ২ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কৃষকদের দাবি, সারের জন্য প্রতিদিন ঘুরাচ্ছে ডিলাররা। সার থাকলেও বলে সার নেই।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার অডিটরিয়াম হলসংলগ্ন মেসার্স মোর্শেদ সার ঘরের সামনে প্রায় ২ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সার নিতে আসা কৃষকরা।

কৃষকরা জানান, হাতীবান্ধা উপজেলা একটি ভুট্টা প্রদান এলাকা। এ এলাকায় ৯০ শতাংশ মানুষের আয়ের প্রধান উৎস হলো ভুট্টা। বর্তমানে ভুট্টা চাষের মৌসুম শুরু হয়েছে। কিন্তু সারের অভাবে ভুট্টা, তামাক, ধান কোনো কিছুই চাষ করতে পারছে না। সারের ডিলারদের কাছে গেলে বলে সার আসেনি। তাই সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা। পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞার আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।

কৃষক মমিন বলেন, সারের জন্য ডিলারের কাছে গেলে ডিলার বলে সার নেই। তারা রাতের আঁধারে সার বিক্রি করে আর কৃষক যখন সার চায় তখন দেয় না। তাহলে আমরা আবাদ করব কীভাবে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞা বলেন, কৃষকরা সারের জন্য সড়ক অবরোধ করেন। পরে কৃষকদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X