সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন ছাড়া গণতন্ত্র ফেরানো যাবে না : আমান

ঢাকার সাভারে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দেন আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা
ঢাকার সাভারে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দেন আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা

পুরোপুরি গণতন্ত্রে ফিরে আসার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই— এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে ঢাকার সাভারের মুশুরিখোলা এলাকায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আমান উল্লাহ আমান বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প থাকতে পারে না। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সারা দেশের মানুষ এখন নির্বাচনের জন্য প্রস্তুত এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণাকে সামনে রেখে জনগণের মধ্যে কোনো শঙ্কা নেই।

বিএনপির এ নেতার ভাষ্য— বিগত সময়ে বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন চালানো হয়েছে, মিথ্যা মামলায় কারাবন্দি করে ‘স্লো পয়েজনিং’-এর মাধ্যমে তাকে অসুস্থ করা হয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম দেশের গণতন্ত্রের জন্য ছিল উল্লেখযোগ্য অবদান।

এ সময় দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানান সাবেক এ মন্ত্রী। সাথে সাভারের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায়ও দোয়া করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল মমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. কদম আলী ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X