সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রাম ও নাগেশ্বরী প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে জমির বিরোধে সংঘর্ষ, নিহত ৩

আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি : কালবেলা
আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি : কালবেলা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই গ্রামের বাসিন্দা এরশাদ আলী (৩৫), কুলসুম বেগম (৫০) ও আলতাফ হোসেন (৫০)।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চিলাখানা গ্রামের ১৬ শতাংশ জমি নিয়ে হাইলাটারী গ্রামের নূর মোহাম্মদ মানিকের সঙ্গে তার চাচাতো ভাই আলতাফ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রেবাবার সকালে ওই জমির পাকা ধান কাটতে গেলে দুপক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে মানিকের পক্ষের এরশাদ আলী ও তার বোন কুলসুম বেগম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আলতাফকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের কুড়িগ্রাম সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজন সাহা কালবেলাকে বলেন, ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। তাদের মধ্যে পথেই একজনের মৃত্যু হয়। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম কালবেলাকে বলেন, জমিজমার বিরোধে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X