মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

১৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিল্টন গ্রেপ্তার

গ্রেপ্তার মিল্টন মল্লিক। ছবি : কালবেলা
গ্রেপ্তার মিল্টন মল্লিক। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। ডাকাতি, মাদক ও বিস্ফোরকসহ ১৯টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

রোববার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিল্টন মল্লিক (৪৬) মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের বারেক মল্লিকের ছেলে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মো. আব্দুর রশিদ জানান, গত ৩১ অক্টোবর যৌথ বাহিনী মিল্টন মল্লিকের বাসায় অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল বোমা, ২টি সুইচ গিয়ার চাকুসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। তার সহযোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মিল্টন মল্লিক চর এলাকাকে অস্থিতিশীল করা এবং এলাকায় একক আধিপত্য বিস্তারের জন্য ককটেল, সুইচ গিয়ারসহ দেশি-বিদেশি অস্ত্র নিজ হেফাজতে রাখে। তাকে গ্রেপ্তারের পর মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১০

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১১

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১২

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৩

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৪

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৫

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৬

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৭

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৮

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

২০
X