টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হাত-পা বাঁধা অবস্থায় মিলল নিরাপত্তা প্রহরীর মরদেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় একটি মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ারের নিরাপত্তা প্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) সকালে মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকায় টাওয়ারের নিচে অবস্থিত কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মীর আলতাব হোসেন (৬৫) মহানগরের ৪০নং ওয়ার্ডের মেঘডুবী এলাকার মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বাংলালিংক টাওয়ারে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালেই প্রথম মরদেহটি দেখতে পান নিহতের ছেলে সবুজ। এর আগে টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা আলতাব হোসেনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বিষয়টি পরিবারকে জানান। খবর পেয়ে সবুজ মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকার টাওয়ারের নিচে অবস্থিত প্রহরীদের ছোট কক্ষে গিয়ে বাবার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি পুলিশে খবর দেন।

খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হাসান বলেন, হাত-পা বাঁধা অবস্থায় প্রহরীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১০

ব্রাজিলের সামনে এবার মিসর

১১

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১২

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৩

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৪

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১৬

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

১৮

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

২০
X