সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আটকে পড়া ২ শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

ঘরের ভেতরে আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা
ঘরের ভেতরে আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা

ফরিদপুরের সদরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে ঘরের ভেতরে আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাবুরচর এলাকার খালাসী ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, খালাসী ডাঙ্গী এলাকায় রিপন শেখ স্ত্রী, সন্তানদের নিয়ে শ্বশুড়বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার বিকেলে ১ বছর তিন মাসের শিশু রাবেয়া ও সাড়ে তিন বছরের রাফসান আধাপাকা বসতঘরের ভেতর প্রবেশ করে দরজা আটকে দেয়।

পরবর্তীতে শিশু দুটি ঘরের লক খুলতে না পেরে কান্নাকাটি শুরু করে। দীর্ঘসময় পরিবারের সদস্যরা ঘরের দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কোনো উপায়ান্তর না দেখে জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করা হয়।

শিশুদের বাবা রিপন শেখ বলে, স্টিলের তৈরি দরজা হওয়ায় ভাঙা সম্ভব হয়নি। পরে ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিস এসে আমার সন্তানদের উদ্ধার করে।

সদরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রমেন্দ্র নাথ চৌধুরী বলেন, জরুরি সেবায় কল আসার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। শিশুদের কোনো ক্ষতি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X