হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এসিল্যান্ডের গাড়িচাপায় শিশু নিহত

নিহত ফাইজা আক্তার। ছবি : সংগৃহীত
নিহত ফাইজা আক্তার। ছবি : সংগৃহীত

কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ফাইজা আক্তার নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ফাইজার বাবা ফাইজুল হক একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা। তাদের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার পুটিয়ার তেরদ্রনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন পরিচালিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটে মায়ের সঙ্গে আসে ফাইজা। এ স্কুলে প্লে গ্রুপের শিক্ষার্থী নিহতের বড় ভাই আয়ান। রাস্তায় খেলা করার সময় দ্রুতগতির এসিল্যান্ডের সরকারি গাড়িটি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যায় ফুটফুটে এ শিশুটি। মুহূর্তেই শোক ও কান্নায় ভেঙে পড়েন শিশুটির মাসহ উপস্থিত অভিভাবকরা। ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়।

খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম হোমনা সরকারি হাসপাতালে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। ফাইজার বাবা গাড়িচালকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম বলেন, সকালে মায়ের সঙ্গে বিদ্যালয়ে আসে ফাইজা। তার বড় ভাই একই প্রতিষ্ঠানের প্লে গ্রুপের শিক্ষার্থী।

হোমনা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাস বলেন বলেন, শিশুটি আমার নিজের সন্তানও হতে পারত। ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে আসি। ন্যায়বিচারের জন্য যা প্রয়োজন, আমি করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X