হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা : শামীম

নোয়াখালীর হাতিয়ায় কৃষক দলের মতবিনিময় সভায় বক্তব্য দেন মাহবুবের রহমান শামীম। ছবি : কালবেলা
নোয়াখালীর হাতিয়ায় কৃষক দলের মতবিনিময় সভায় বক্তব্য দেন মাহবুবের রহমান শামীম। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌর জাতীয়তাবাদী কৃষক দলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মাহবুবুর রহমান শামীম বলেন, সারা দেশের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছে। নেতাকর্মীরা নির্ঘুম রাত কাটাচ্ছে। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আমরা লাগাতার আন্দোলন করেছি, তবুও বিগত সরকার কর্ণপাত করেনি। আজ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও তার সুস্থতার জন্য দোয়া করছেন ও খোঁজখবর নিচ্ছেন। আমরা আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করি, যেন তিনি আবারও আমাদের নেতৃত্ব দিতে পারেন।

সভায় কৃষক দলের হাতিয়া উপজেলা আহ্বায়ক আব্দুর রবের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল ইসলাম হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাসউদুর রহমান বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোসলে উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তছলিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, খালেদা জিয়ার রোগমুক্তিতে সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে তারা হাতিয়া আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X