সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতার জন্য কোরআন খতম ও দোয়া

সাতক্ষীরায়
সাতক্ষীরায়

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও কোরআন খতম হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী শহরের লেকভিউতে এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে নাছিম ফারুক খান মিঠু বলেন, দেশের জন্য নিবেদিতপ্রাণ ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার সুস্থতা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তিনি দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য যে ত্যাগ ও অবদান রেখেছেন, তা আমরা চিরস্মরণীয় মনে রাখি। আমরা তার দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। দোয়া মাহফিল ও কোরআন খতমের মাধ্যমে মহান আল্লাহর দরবারে তার সুস্থতা ও দেশের জনসেবায় পুনরায় সক্রিয় হওয়ার জন্য প্রার্থনা করছি।

মাহফিলে দোয়া পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের ইমাম মুফতি ইয়াসিন আলম খান। তিনি দেশের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য লাভ এবং পুনরায় জনসেবায় অবতীর্ণ হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।

এ ছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং সার্বিক কল্যাণের দোয়া করেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সহ-সমন্বয়ক ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো প্রমুখ।

দোয়া-মোনাজাত শেষে হাফেজে কোরআন, এতিম, দুস্থ, অসহায়দের সঙ্গে নিয়ে মধ্যাহ্ন ভোজে অংশ নেন নাছিম ফারুক খান মিঠু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X