সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এক নেতাকে বহিষ্কার করল বিএনপি

বহিষ্কার বিএনপি নেতা বেদারুল ইসলাম। ছবি : সংগৃহীত
বহিষ্কার বিএনপি নেতা বেদারুল ইসলাম। ছবি : সংগৃহীত

নওগাঁর রাণীনগরে অব্যাহতি দেওয়া বেদারুল ইসলাম নামের এক বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলের ক্ষতি সাধনের অপচেষ্টার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

বুধবার (০৩ ডিসেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।

সাময়িক বহিষ্কৃত বেদারুল ইসলাম উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। বহিষ্কৃত চিঠিতে তাকে সাবেক সভাপতি হিসেবে উল্লেখ করা হয়।

বহিষ্কারের বিষয়টি এদিন সন্ধ্যা ৭টায় কালবেলাকে নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।

সাময়িক বহিষ্কারাদেশে বলা হয়, ‘দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলের ক্ষতি সাধনের অপচেষ্টায় নওগাঁ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আপনার দলীয় পদ মর্যাদা হতে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো। অদ্য হতে আপনাকে দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য এবং দলের সব নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীদের আপনার সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এ বিষয়ে সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, তারেক জিয়া সম্পর্কে ফেসবুকে মানহানিকর পোস্ট করেছিল। সেই কারণে দল থেকে তাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। এর আগে বেদারুল তার ফেসবুকে উপজেলা বিএনপির নেতাদের নিয়ে ফেসবুকে মিথ্যে পোস্ট করায় তাকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। জবাব দিতে না পারায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অপরদিকে বারবার ফোন করেও মন্তব্য পাওয়া যায়নি সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা বেদারুল ইসলামের।

এর আগে গত ১৯ জুলাই ফেসবুকে চাঁদাবাজির পোস্ট দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করার অভিযোগে রানীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে বেদারুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে ২৪ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেয় উপজেলা বিএনপি। ইউনিয়ন বিএনপির সভাপতি হয়ে উপজেলা নেতাদের বিরুদ্ধে মিথ্যে পোস্ট করায় দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন ও সাংগঠনিক নিয়ম ভঙ্গ করায় ২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই বিজ্ঞপ্তিতে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয় রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরিত দলীয় প্যাডের ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X