ভ্রাম্যমাণ প্রতিনিধি (পটুয়াখালী)
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহীদুল আলম

শহীদুল আলম তালুকদার। ছবি : সংগৃহীত
শহীদুল আলম তালুকদার। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ৩৬টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

এর আগে, গত ৩ নভেম্বর দলটি ২৩৭টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে। এর মধ্যে পটুয়াখালী-২ ও ৩ আসনে কারও নাম ঘোষণা করেনি দলটি।

এবার ঘোষিত আসনে পটুয়াখালী-২ (বাউফল) আসনটি রয়েছে, যেখানে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি প্রার্থী শহীদুল আলম তালুকদারকে।

এ আসনটিতে শহীদুল আলম তালুকদার ছাড়াও মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফারুক আহমেদ।

এ নিয়ে পটুয়াখালীর সংসদীয় ৪টি আসনের মধ্যে ৩টির দলীয় মনোনয়ন ও প্রার্থী ঘোষণা করলো বিএনপি। একটি আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি, সেটি হলো পটুয়াখালী-৩। যেখানে রয়েছে তৃণমূলের জনপ্রিয় সাবেক ছাত্র নেতা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা চাচ্ছে হাসান মামুনকে এই আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হোক। কিন্তু বিএনপির সঙ্গে জোট বা কোনো নির্বাচনী সমঝোতা হলে হয়ত এ আসনটি গণঅধিকারের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকেও ছেড়ে দিতে পারেন বিএনপি এমন আলোচনাও আছে।

মনোনয়ন পাওয়ার পরে শহীদুল আলম তালুকদার কালবেলাকে বলেন, আলহামদুলিল্লাহ সব প্রশংসা মহান আল্লাহ তায়ালার। মনোনয়ন ঘোষণার ব্যাপারটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। কিন্তু বিএনপি চেয়ারপারসন, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এ অসুস্থতার সময় আমরা প্রিয় নেত্রীর জন্য দোয়া ছাড়া অন্যকোনো উৎযাপন করব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উরুগুয়েকে রুখে দিয়ে সৌদি আরবের চমক

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১০

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১১

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১২

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৩

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৪

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৫

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৬

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৭

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৮

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৯

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

২০
X