কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আলোচিত’ ঢাকা-১০ আসনে ধানের শীষের প্রার্থী শেখ রবি

‘আলোচিত’ ঢাকা-১০ আসনে ধানের শীষের প্রার্থী শেখ রবি
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর ‘আলোচিত’ সংসদীয় আসন ঢাকা-১০ এ প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত এই আসনে দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ রবিউল আলম রবি।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে একইসঙ্গে দেশজুড়ে আরও ৩৫ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিলেন শেখ রবিউল আলম রবি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান। ২০১৮ সালের ওই নির্বাচনে শেখ রবিউল আলম বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন।

গত ৯ নভেম্বর ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন করেছিলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক। এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন, রাজনৈতিক অঙ্গনে শুরুতে এমন আলোচনা চলছিল।

পরে গুঞ্জন ওঠে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ। বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭ আসনে দলীয় প্রার্থিতা ঘোষণা করলে তাতে ঢাকা-১০ আসন ফাঁকা রাখা হয়। এতে আসিফকে ঘিরে গুঞ্জন আরও পাকাপোক্ত হয়।

তবে দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণাকালে মির্জা ফখরুল জানান, ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন শেখ রবিউল আলম রবি।

এ দিকে রবিউল আলম রবি মনোনয়ন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা-১০ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তারা বলছেন, রবিউল আলম রবি গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছেন, জেলও খেটেছেন। তাছাড়া তিনি তরুণবান্ধব ও উন্নয়নমুখী চিন্তাধারা লালন করেন। তাই ঢাকা-১০ আসনে আমরা তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

১০

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১১

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১২

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১৩

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৪

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৫

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৬

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৯

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

২০
X